ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

গাঁজা ও মাইক্রোবাসসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৬-১১-২০২২ বিকাল ৫:৩৯

ফরিদপুরের ভাঙ্গা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও মাইক্রোবাসসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮। কোম্পানি অধিনায়ক কেএম শাইখ আখতারের নেতৃত্বে বুধবার (১৬ নভেম্বর) ভোরে ভাঙ্গার টোলপ্লাজার উত্তর পাশে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার কুয়াডাঙ্গার মৃত আমানত শেখের ছেলে  রিপন শেখ (৫০), বেদগ্রামের মৃত আকতার মোল্লার ছেলে মো. হাবিল মোল্লা (৩৫), হরিদাসপুরের মৃত নওশের আলী শেখের ছেলে মো. রিপন শেখের (৪০) কাছ থেকে ২০ কেজি গাঁজা এবং একটি মাইক্রোবাস, ৪টি  মোবাইল এবং ৪টি সিমকার্ড ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামিগণ পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা হতে চাঁদপুর ফেরিঘাট ব্যবহার করে ফরিদপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮-এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানানো হয়।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু