সাটুরিয়ায় ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা জার্জিরা এলাকায় অভিযান চালিয়ে শাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১২ জুলাই) ভোরে র্যাব ওই আসামিকে সাটুরিয়া থানায় হস্তান্তর করে। এ ঘটনায় সকালে আসামির বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার ভাটারা জার্জিরা এলাকার মৃত মুনাফ আলীর ছেলে মো. শাকিবুল ইসলাম তিন মাস আগে সৌদিেআরব থেকে বাড়ি আসেন। বাড়ি আসার পরই তিনি ওই এলাকার মাদকসেবীদের সাথে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ইয়াবার ব্যবসা শুরু করেন। মানিকগঞ্জ র্যাব-৪ সিপিসি-৩-এর একটি দল রোববার রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ শাকিবুলকে গ্রেফতার করে।
এদিকে শাকিবুলের পরিবার জানায়, সোমবার সকালে সে সৌদি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয়রা জানান, ভাটারা বাজারসহ এলাকায় হাত বাড়ালেই মেলে মাদক ও ইয়াবা। এসব মাদক ব্যবসার আড়ালে রয়েছে এলাকার প্রভাবশালীরা। এদের সহযোগিতায় স্কুল ও কলেজ পড়ুয়া ছেলেরা এ ব্যবসা করে আসছে। ফলে এলাকায় চুরি, ছিনতাই ও ইভটিজিং বেড়ে গেছে।
সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, র্যাব অভিযান পরিচালনা করে ওই আসামিকে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মানিকগঞ্জ আদালতে সোপর্দ কর হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied