সরকারি সেবা পেতে অতিরিক্ত টাকা চাইলে আমাকে জানাবেন: ঢাকা বিভাগীয় কমিশনার
ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হচ্ছে। সরকারি অফিসে কাজ করতে ফি ছাড়া কোনো টাকা লাগে না। তাই যে কোনো সরকারি অফিসে সেবা পেতে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা দিবেন না। কেউ অতিরিক্ত টাকা দাবি করলে উর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আমাকে জানাবেন। টাকার জন্য সেবা প্রত্যাশীদের কোনো কর্মকর্তা হয়রানি করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা চত্ত্বরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য খলিলুর রহমান আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়। তাই হয়রানি না করে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কোনো কৃষি জমি অনাবাদি রাখা যাবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও কোভিড-১৯ কারণে সারা বিশ্বেই এখন অর্থনৈতিক মন্ধা চলছে। এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী নিরালসভাবে কাজ করছেন। অনাবাদি জমি চাষাবাদ করে উৎপাদন বৃদ্ধি করে খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে কৃষককদের প্রতি আহ্বান জানান তিনি।
মতনিবনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, পৌর মেয়র আবু নাঈম মো বাশার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো সায়েদুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার প্রমুখ।সভা শেষে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও শিক্ষকদের মধ্যে বই বিতরণ করেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাঈদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সমাজের নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied