ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৮-১১-২০২২ দুপুর ১:৫২

 দোর গড়ায় কড়া নাড়ছে বিশ্ব ক্রীড়া মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপ।কোটি কোটি ফুটবল প্রেমীরা অপেক্ষায় দিন গুনছেন।২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর কাতার বিশ্বকাপ-২০২২।আর এ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মাগুরা'র শালিখায় শুরু হয়েছে ভক্ত সমর্থকদের মধ্যে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা।যতই দিন এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা।প্রস্তুতি নিচ্ছেন প্রিয় দলকে সমর্থনের।ব্যস্ত সময় পার করছেন ভক্তরা তাদের প্রিয় দলের পতাকা এবং জার্সি সংগ্রহ করতে।প্রিয় দলকে সমর্থন জানাতে কে কত বড় পতাকা বানাবে চলছে প্রতিযোগিতা। মেসি,নেইমারদের মত তারকাদের নিয়ে চলছে তর্কবিতর্ক,কোন দল জিতবে তা নিয়েও ভক্তদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।নেইমার,মেসিদের অনুকরনে চুলের ফ্যাসান,গায়ে প্রিয় দলের জার্সি,কেউবা রাস্তার ধারে দোকানে,বাসা বাড়িতে বড় লম্বা পতাকা টাংগিয়ে সমর্থন জানাচ্ছেন প্রিয় ফুটবল দলের।সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা হইচই।উপজেলার আড়পাড়া,সিমাখালী,বুনাগাতী,শিংড়াসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন বাসাবাড়ি ছাদে উড়ানো হয়েছে ব্রাজিল,আর্জেন্টিনা,জার্মানিসহ বিভিন্ন দেশের পতাকা,রাস্তার পাশে লম্বা পতাকা টাংগিয়ে প্রতিযোগিতা চলছে ফুটবল ভক্ত সমর্থকদের মাঝে।শালিখায় বিভিন্ন খেলাঘরের দোকান এবং দর্জি পাড়ায় বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে চলছে বিভিন্ন দেশের বিভিন্ন পতাকা তৈরির কাজ।সেই সাথে ব্যাপকভাবে হচ্ছে বিক্রি। আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক বেশি থাকায় এ দুই দেশের পতাকা বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও জার্মানি,ফ্রান্স,ইতালি ও পর্তুগালের পতাকা ও জার্সি বিক্রি হচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।উপজেলা সদর আড়পাড়া বাজারের যশোর রোডের আশা খেলাঘর স্টোরের ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত পতাকা বিক্রি করি। অন্যান্য বছরের চেয়ে এবছর বিক্রি কিছুটা কম। তবে ছোটদের আর্জেন্টিনা,ব্রাজিলের জার্সি বিক্রি কিছুটা বেশি।বাংলাদেশের পতাকা ৩০ থেকে ১০০ টাকায়,ব্রাজিলে পতাকা ১২০ থেকে ১৩০ টাকায়,আর্জেন্টিনার পতাকা ১৪০ থেকে ১৬০ টাকায়,জার্মানির পতাকা ১০০ থকে ১৪০ টাকা,স্পেনের পতাকা ১৩০ টাকা ও পর্তুগালের পতাকা ১০০ টাকায় বিক্রি করছি বলে জানান।একই সড়কের অন্য আরেক ব্যবসায়ী বিশ্বাস পেপার এন্ড খেলা ঘর ব্যবসায়ী মোঃ বুলবুল মাহমুদ জানান,বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দলের জার্সি বিক্রি বেড়েছে।বিভিন্ন বয়সী মানুষ আসছেন জার্সি কিনতে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকরা বেশি কিনছেন। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির ,পর্তুগালের জার্সি ও পতাকা।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা