ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিভিন্ন জাতের মিশ্র মাছ চাষে সাফল্য-দ্বিগুন লাভের সম্ভাবনা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৮-১১-২০২২ দুপুর ৪:৫৪

কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আজিজ নামের এক মাছ চাষি অভিনব পদ্ধতিতে বিভিন্ন জাতের মিশ্র মাছ চাষে সাফল্য লাভ করেছেন-দ্বিগুণ লাভের আশা করছেন তিনি।সরেজমিন উপজেলার থেতরাই ইউনিয়নের পশ্চিম কিশোরপুর তেলিপাড়া গ্রামের আব্দুল আজিজ প্রায় ৫ বছর থেকে মাছের চাষ করে আসছেন। তিনি ১২০ শতক জমির উপর বিভিন্ন জাতের মাছের চাষ করেছেন। এ বছর তিনি প্রায় ১ লক্ষ টাকার মাছ ছেড়ে দিয়েছে। তার মধ্যে রেনু পোনা ৫ কেজি, পোনা মাছ ২০০ কেজি, পাঙ্গাস ১০ হাজার পিছ ও মনোসেক্স তেলাপি ২২ হাজার পিছ। এ ছাড়াও বিভিন্ন জাতের মাছ রয়েছে। এবারে উক্ত জমিতে বিভিন্ন জাতের মাছ চাষের সময় চলছে ৫ থেকে ৬ মাস। এরই মধ্যে মাছ বিক্রির উপযোগী হয়ে উঠেছে। 

উক্ত জমিতে বিভিন্ন জাতের মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, কার্প, সিলকার্প, পাঙ্গাশ, মনোসেক্স তেলাপি এছাড়া দেশি প্রজাতি মাছের মধ্যে টেংরা, পুটি, চিংড়ি, গচি সহ বিভিন্ন প্রকারের মাছ। জানা যায়, তিনি সেখানে অভিনব কায়দায় ভিন্ন পদ্ধতিতে এসব মাছের চাষ করে আসছেন। তিনি পুরো এলাকাটিকে জাল দিয়ে ঢেকে রেখেছে যাতে বিভিন্ন ধরনের মাছখেকো পাখি পুকুরে বসে মাছ ধরতে না পারে বলে জানান তিনি। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায় এবারে উপজেলায় মাছের উৎপাদন লক্ষ্য মাত্রা প্রায় ৯ হাজার মেট্রিকটন। 

উক্ত মাছ চাষি আব্দুল আজিজ বলেন, আমি মাছ চাষ করেছি প্রায় ১২০ শতক জমির উপরে। আমি প্রায় ৫ বছর যাবৎ এ মাছের চাষ করে আসছি। এবছর প্রায় ১ লক্ষ টাকার মাছ ছেড়ে দিয়েছি। এ পর্যন্ত মাছ বাজারে বিক্রি করেছি প্রায় ২৫ মণ যার মুল্য প্রায় ৯০ হাজার টাকা। এখন জমিতে মাছ আছে প্রায় ৩৫ থেকে ৪০ মণ যার মুল্য হবে প্রায় ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা। যা বাজারে বিক্রি করতে পারব বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান বলেন, উপজেলার যে সকল সফল মৎস্য চাষি রয়েছে তারা যে কোন প্রকার পরামর্শ আমাদের কাছ থেকে পেয়ে থাকে। উপলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষিদের পরামর্শ দেয়া হয়ে থাকে।  আমাদের জনবল কাঠামো কম থাকায় মাঠে গিয়ে কাজ করার সুযোগ নেই। তবে আমাদের অফিসে এসে যোগাযোগ করে সমস্যার কথা জানালে আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করারার চেষ্টা করা হয় বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির