ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

১৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল জাকজমকপূর্ণ হবে: শাজাহান খান এমপি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৮-১১-২০২২ বিকাল ৭:১২
আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে বেশকিছু জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। যেসব জেলা ও উপজেলায় সম্মেলন বাকি আছে, তা ১৪ ডিসেম্বরের আগে সমাপ্ত হবে। শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত আহমদিয়া কামিল মাদ্রাসা’র ৪ তলা (শাহসুফি নুর মহাম্মাদ রহঃ ভবন) নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, সম্মেলনের প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটি সম্মেলনকে জাকজমকপূর্ণ করতে কাজ শুরু করেছে। এই সম্মেলন মহাসমাবেশে পরিনত করার জন্য আওয়ামী লীগ সার্বিক প্রস্তুতি নিয়েছে। 
২০২৩ সালের জানুয়ারি মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, জেলা ও উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রমও শুরু করেছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারো বিজয় লাভ করবে। বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে উন্নয়নের যে জোঁয়ার বইছে, এমন-কি পদ্মা সেতু নির্মানে মানুষ যে সুযোগ-সুবিধা ভোগ করছে, মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করায়, তা দেখেই আওয়ামী লীগকে আবারো ভোট দিবে দেশের জনগণ।
মরহুম শাহসুফি নুর মোহাম্মাদ পীর সাহেবের প্রতিষ্ঠিত আহমদিয়া কামিল (এমএ) মাদ্রাসা'র  অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সহসভাপতি হাফিজুর রহমান খান, প্রতিষ্ঠাতার পুত্র ও দাতা সদস্য এসএম আরাফাত হাসান, বিদ্যুৎসাহী সদস্য খলিলুর রহমান দর্জিসহ অনেকেই।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু