শিবচরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উপকরণ বিতরণ
মাদারীপুরের শিবচরে বেসরকারী সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ভিডিএসের আয়োজন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরনে উপরকণ বিতরণ করা হয়েছে। শনিবার ( ১৯ নভেম্বর ) বেলা ১১ টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার ২১ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এ উপকরণ বিতরন করা হয়।
ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ভিডিএস এর পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ আলম , শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (সদ্য বদলি কৃত) শ্যামল কৃষ্ণ মালাকার ও বাঁশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ মল্লিক।
ভিডিএসের পরিচালক মাহবুব হোসেন বাদল বলেন,বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ভিডিএস আজ বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকার করোনাকালীন সময় ক্ষতিগ্রস্ত ২১ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৩ টি ভ্যান, সিলিন্ডারসহ ১০ টি গ্যাসের চুলা, ৩ টি সিলিং ফ্যান, ৩ টি ফ্লাক্স, ১ টি ক্যাশ বাক্স, ১ টি কাঠের র্যাক,গামলা,বালতি,মগসহ জন প্রতি ২৬ শত টাকা মূল্যমানের চা,চিনি, বিস্কুট ও কোমল পানীয় বিতরন করা হয়।
তিনি আরো বলেন, ভিডিএস ১৯৮৬ সাল থেকে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা,স্যানিটেশন,নারীর ক্ষমতায়ন,আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী সফলতার সাথে কাজ করে আসছে।
এ সময় প্রধান অতিথি বলেন, ভিডিএস আমাদের এলাকার একমাত্র সমাজ সেবামূলক সংগঠন। এটি ১৯৮৬ সালে থেকে আমাদের এলাকায় সমাজসেবামূলক কাজ করে আসছে। বিশেষকরে ১৯৮৮ সালে বন্যার সময় এদের কর্মকান্ড ব্যাপক কর্মকান্ড ছিলো।তাই আমি এই সংগঠন সংশ্লিষ্টদের আহবান জানাবো আগামীতে এই সহযোগিতা যেন আরো বাড়ানো হয়।
এ সময় ভিডিএসের নির্বাহী সদস্য একেএম সুরুজ মাস্টার, মাওলানা জহিরুল হক,রফিকুল ইসলাম (রাজা), সেকান্দার আলী শাহীন শাহ্, আফজাল হোসেন রিন্টু, মহিউদ্দিন, ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য রাসেল বেপারীসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জামান / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান