কোটালীপাড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এখন মাদকাসক্তদের আখড়া
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১০০ শয্যাবিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনটি মাদকাসক্তদের নেশার আড্ডায় পরিণত হয়েছে। নতুন ভবনের যে কোনো রুম দিন বা রাতে বানিয়ে নিচ্ছে তাদের নেশার আড্ডা। ডাক্তার ও কর্মচারীরা কোনোকিছু বলতে গেলে পড়তে হয় তাদের হুমকির মুখে।
গত ৮ অক্টোবর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্ত তার সহকারীদের নিয়ে নতুন ভবন পরিদর্শনে গেলে একটি কক্ষের ভিতরে ১০ থেকে ১২ জনকে নেশা করতে দেখে, মোবাইল এর মাধ্যমে ভিডিও করে তাদেরকে আটকানোর চেষ্টা করলে তাদের উপর হামলা করে পালিয়ে যায়। তাই প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে ডাক্তার ও কর্মচারীরা। সিসি ক্যামেরার ভিডিও দেখে কতৃপক্ষ ধারণা করছেন এরা সবাই এখানের স্থানীয় কিশোর গাং।
ডাক্তার ও কর্মচারীরা বলেন, যদি প্রতিনিয়ত মাদকাসক্ত এরকম বাড়তে থাকে তাহলে যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। তাই আমাদের কাজ করতে হয় আতঙ্কের মধ্যে। পরিস্কার পরিচ্ছন্ন কর্মী রুহুল আমিন বলেন- ৮ অক্টোবরের ২/৩ দিন পর রাত প্রায় ৮ থেকে ৯ টা বাজে এসময় কয়েকটি ছেলে ও একটি মেয়ে এসে সমস্ত রুমের চাবি চায়, আমি দিতে অস্বীকার করলে গালিগালাজ সহ হত্যার হুমকি দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্তা বলেন, প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের অতিশীঘ্রই সিকিউরিটি গার্ড দরকার। তা না হলে আমাদের আতঙ্কে থাকতে হয়।
প্রীতি / জামান
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা