গলাচিপায় কৃষকের মাঝে বিভিন্ন জাতের বীজ বিতরণ
আসন্ন শুকনা মৌসুমে আমন ধানের পাশাপাশি ২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গলাচিপা উপজেলার কৃষকদের মাঝে রাসায়নিক সার, বীজ, গম, খেসারি ডাল, মুগডাল, সূর্যমুখী সহ নানাবিধ শস্যপণ্য প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনকালে সংসদ সদস্য ও জননেতা এসএম শাহজাদা বলেন, গলাচিপায় উপজেলায় যেন একটু জমিও অনাবাদি না থাকে সেজন্য সকল কৃষকদের প্রতি বিশেষ বক্ত্যব্য রাখেন।
গলাচিপা উপজেলা কৃষি অফিস কার্যালয়ে শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় কৃষক, জনপ্রতিনিধি, সুধীসমাজ, সরকারি কর্মকর্তা, সুবিধাভোগীসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিততে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও জননেতা মোহাম্মদ সাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, আজিজুর রহমান বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু, সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, কৃষি কমিটির সদস্য মাহবুবুর রহমান দুদা, আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী মাসুদ জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রুবেল, কৃষক লীগের সদস্য সচিব মো. ফিরোজ আহমেদ, কৃষক লীগ নেতা, মোহাম্মদ কাওসার তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল (অতি:দা:),স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিল্টন ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলায় প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আকরামুজ্জামান। বরাদ্দকৃত রবি, প্রণোদনা বীজ, রাসায়নিক সার সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
প্রীতি / জামান
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ