ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১১:৩৮

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ৩ কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে চর শালনগর গ্রামের আবুল কালাম শেখের মেয়ে স্কুলছাত্রী মরিয়ম খানমকে (১৪) মাকড়াইল কে কে এস ইনস্টিটিউশন বিদ্যালয় ঢুকে মারপিটের অভিযোগ।

অভিযুক্তরা হলো- মাকড়াইল গ্রামের তমিজ মোল্লা ছেলে লিমন মোল্লা, জাকির মোল্লার ছেলে মিনহাজ মোল্লা ও সাব্বির। এ ঘটনায় লোহাগড়া থানায় মরিয়মের মা সালেহা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, এই কিশোর গ্যাংয়ের তিন লিডারের মধ্যে সাব্বির মরিয়মকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে টিফিনে স্কুলের ক্লাসে বসে থাকে। ওই সময় ক্লাসে অনাধিকার প্রবেশ করে মরিয়মকে অকথ্যভাষায় গালিগালাজ করে। মরিয়ম এর প্রতিবাদ করলে তার হাত ধরে তুলে নেয়ার জন্য টানা-হেঁচড়া করে। সে যেতে রাজি না হওয়ায় লিমন মোল্লা তার কানে চড় মারে, এতে কান দিয়ে রক্ত ঝরে এবং সাব্বির ও মিনহাজ মরিয়মকে মারপিট করে নীলা-ফুলা জখম করে ও শ্রীলতাহানির চেষ্টা করে। 

এ বিষয়টি মরিয়ম তার বাবাকে বললে তার বাবা আবুল কালাম শেখ স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জানালে তারা কোনো প্রতিকার করেনি বলে অভিযোগ মেয়ের বাবার।

মেয়ের বাবা আরো বলেন, শিক্ষকদের কাছে বিচার কেন দিলাম এজন্য আমার মেয়েকে ও আমাদের জীবননাশের হুমকি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া আমার মেয়েকে এসিড মেরে ক্ষতি করবে বলে হুমকি প্রদান করছে। আমি এই কিশোর গ্যাংয়ের সঠিক বিচার চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের অনেকে বলেন, এই তিন কিশোর গ্যাং লিডারদের জন্য আমাদের মেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। এরা গ্রামের প্রভাবশালী হওয়ায় আমরা কিছু বলতেও পারি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটার সঠিক বিচার চাই।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি সত্য এবং আমি ওই ছেলেদের অভিভাবকদের কাছে বিচার দিয়েছি। 

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো, নাসির উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস