ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে দেশবরেণ্য বাউল শিল্পী শফি মণ্ডলকে কান্তকবি পদক প্রদান


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১:২১

পঞ্চকবির অন্যতম রাজশাহীর সন্তান রজনীকান্ত সেনের জন্মজয়ন্তী উপলক্ষে গুণীজন সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর লালনশাহ পার্ক মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

কান্তকবির মেলা ও জয়বাংলা সাংস্কৃতিক জোট রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে দেশবরেণ্য বাউল শিল্পী শফি মণ্ডলকে কান্তকবি পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বাউল শিল্পী শফি মণ্ডলকে উত্তরীয় পরিয়ে দেন এবং তার হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাউল শিল্পী শফি মণ্ডলকে দেশ ও দেশের বাইরের মানুষের কাছে অনেক জনপ্রিয়। তাকে আজ যে সম্মাননা দেয়া হলো, তিনি তার চেয়ে অনেক উপরের। বাউল শিল্পী শফি মণ্ডলকে সম্মাননা দেয়ায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।  

মেয়র আরো বলেন, রাজশাহী সংস্কৃতি চর্চার উর্বর ভূমি। এখনকার সাংস্কৃতিক কর্মকাণ্ড বারবার বাধাগ্রস্ত হলেও যারা সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সাথে আমরা ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।

অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পী শফি মণ্ডল বলেন, মাত্র কিছুদিন হলো আমি বৈরাগী নিয়েছি। জীবনের এই ক্লান্তিকালে আমাকে যে সম্মাননা দেয়া হলো, তাতে আমি অনেক আনন্দিত।

এ সময় ভবা পাগলার গান গেয়ে শিল্পী শফি মণ্ডল বলেন, ‘কে দেয় সম্মান, কে করে অপমান, এমন ছলনা, কেন হে প্রভু।’

এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। সভাপতিত্ব করেন কান্তকবির মেলা রাজশাহীর সভাপতি অর্চনা প্রামাণিক লিপি।

অনুষ্ঠানে কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়, কান্তকবির মেলা রাজশাহীর সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা