লোহাগড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় তিন লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে বাবার বাড়ি পাঠিয়েছেন স্বামী। এ ঘটনায় নির্যাতিত ওই নারী স্বামী, শাশুড়ি, দেবরসহ চারজনকে আসামি করল আমলী আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের দোপাদাহ সাখায়েত মোল্লার ছেলে মো. আলিমুন শেখ প্রায় ৮ বছর আগে পারিবারিকভাবে বাবরা গ্রামের মো. সেলিম শেখের মেয়ে আঁখি আক্তাকে বিয়ে করেন। বিয়ের সময় মো. আলিমুন শেখ (২৯) যৌতুক হিসেবে নগদ টাকা ও লক্ষাধিক টাকার আসবাবপত্র কিনে দেয় আঁখি আক্তারের পরিবার। ওই সময় সুখেই সংসার চলছিল তাদের। তাদের দাম্পত্য জীবনে বায়েজিদ (৬) নামে একটি পুত্রসন্তান জন্ম নেয়। কিন্তু তিন-চার বছর পর সংসারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে বারবার যৌতুকের জন্য মারধর করে ফের বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
নির্যাতনের শিকার আখি আক্তার বলেন, সন্তানের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আমার পিতা ও মার কাছে অনুরোধ করে স্বামী আলিমুন শেখ কে প্রায় ৫ বছর পূর্বে ৫০ হাজার টাকা দিয়ে ইঞ্জিনচালিত গাড়ি কিনে দেন। গাড়িটিও বিক্রি করে ফেলে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে মীমাংসা করে দেয় স্বামী। পরে আমাকে আবারো টাকা চাইতে হবে- এ কথা জানিয়ে দেন শ্বশুর-শাশুড়িও।
তিনি আরো বলেন, এ কথা বলার পর আমি বলেছি, বারবার আমার বাবা কোথা থেকে এত টাকা দেবেন? এমন কথা বলার পর তারা বলেন, আমি মুখের ওপর কথা বলি। পরে গালমন্দ করে চুলে ধরে আমাকে মাটিতে ফেলে দিয়ে সবাই মারপিট করে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন। পরে আমার মা ও প্রতিবেশী ইমদাদুল ভাইকে খবর দিলে মঙ্গলবার দুপুরে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এরপর বাবার বাড়ি চলে আসি।
এ ঘটনায় তিনি ১৬ নভেম্বর বুধবার লোহাগড়া আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied