মাদারীপুরে বসতবাড়ি হারিয়ে নিঃস্ব ঝুমকির পরিবার
মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তাণ্ডবে স্বামীর পৈত্রিক ভিটা হারিয়ে ও শেষ সম্বল সরকার থেকে পাওয়া জমিটুকু প্রভাবশালী কর্তৃক দখল হয়ে যাওয়ায় ঝুমকি বেগম নামে এক অসহায়ের পরিবার পুরোপুরিভাবে এখন নিঃস্ব হয়ে পড়েছে। বর্তমানে মাথা গোজার কোনো ঠাঁই মিলছে না ওই পরিবারের। তবে সরকার থেকে পাওয়া ওই জমি বেদখলমুক্ত করার দাবিতে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় ঝুমকি বেগম ও তার পরিবার।
রোববার (২০ নবেম্বর) সকালে সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের ঝুমকি বেগমের স্বামী হামিদ আকনের ১৩৪নং বাঁশগাড়ি মৌজার ১৬১৮নং দাগের ৪ একর ৮১ শতাংশ জমির ওপর বসতবাড়ি ছিল। কিন্তু নিয়তির নিষ্ঠুর আঘাতে গত দুই বছর আগে অব্যাহত ভাঙনে আড়িয়াল খাঁ নদের গর্ভে সকল জমি ও বসবাড়িটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এ নদী ভাঙনে ঝুমকি বেগম ও তার পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। এ ঘটনায় ঝুমকি বেগম নিরুপায় হয়ে নদের পাড়ে পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে মানবিক বিবেচনায় ভূমিহীন হিসেবে ঝুমকি ও তার স্বামী হামিদ আকনের নামে ওই এলাকায় ২৬ শতাংশ জমি কবুলিয়ত দলিল মূলে প্রদান করে সরকার।
সূত্রমতে, হামিদ আকন ওই জমিতে বেশকিছু গাছ রোপণ করেন এবং একটি ঝুপড়ি ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু সরকারের দেয়া ওই জমি হামিদ আকনকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিতে বিলম্ব করলে তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। উক্ত রিট অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি রুল ইস্যু করা হয়। এ মামলা চলমান অবস্থায় সরকার থেকে পাওয়া হামিদ আকনের ওই জমির বিভিন্ন প্রকার রোপণকৃত গাছ কেটে নিয়ে জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করে নেয় ফাঁসিয়াতলা গ্রামের কবির খাঁ, হাবি মালত, নজু মালত, আরিফ মালত ও ফারুক মালতসহ বেশ কয়েকজন প্রভাবশালী। অসহায় হামিদ আকন ওই ঘটনার কোনো প্রতিবাদ করতে না পেরে প্রভাবশালীদের বিচারের দাবিতে বিভিন্ন স্থানে গিয়েও সঠিক বিচার পাচ্ছেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
অসহায় হামিদ আকন ও তার স্ত্রী ঝুমকি বেগম আক্ষেপ করে বলেন, আমাদের ভিটামাটি সব চলে গেল রাক্ষুসে আড়িয়াল খাঁর পেটে। এখন আবার সরকারের দেয়া আমাদের শেষ সম্বল চলে যাচ্ছে প্রভাবশালীদের পেটে। আমাদের জমি আমাদের ভোগ থেকে বিতাড়িত করা হচ্ছে। আমরা এখন কোথায় গিয়ে বাঁচব? অনেক জায়গায় গিয়েছি সঠিক বিচারের জন্য, কিন্তু তা পাচ্ছি না। আমরা এখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় পাচ্ছি না।
তবে অভিযুক্ত কবির খাঁ ও হাবি মালত ঘটনা অস্বীকার করেন।
পূর্ব এনায়েতনগর ইউপি চেয়ারম্যান নেয়ামুল বলেন, আমি বিষয়টি সমাধান করার চেষ্টা করব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান, হামিদ আকনের বিষয়টি জেনে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড
বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান
নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ
গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
Link Copied