চাঁদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত এই মেলা আজ রোববার এবং আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মেলায় ৮টি উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উন্মুক্ত পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থী ও শিক্ষার্থীদের দল অংশগ্রহণ করে। এছাড়াও জেলা পর্যায়ের প্রতিটি দপ্তর তাদের স্ব স্ব ডিজিটাল সেবা তুলে ধরে। মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ওিপর ৪টি প্যাভিলিয়নে ক্যাটাগরিভিত্তিক ৭০টি স্টল স্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আ’লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ।
এমএসএম / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল