ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে আধুনিক স্লটার হাউজ নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ৪:৪৮
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মেট্রো ক্যাটাগরি স্লটার হাউজ স্থাপনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তরকক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) মো. আব্দুর রহিম।
 
রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকায় এক একর জায়গার ওপর আধুনিক স্লটার হাউজটি নির্মাণ করা হবে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের জমিতে স্লটার হাউজ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হবে। নির্মিতব্য আধুনিক স্লটার হাউজে নকশা অনুযায়ী আধুনিক যন্ত্রপাতি, বর্জ্য পরিশোধন ব্যবস্থা, পশু বিশ্রামাগার, পশু জবেহপূর্ব পরীক্ষণ কক্ষ, পশু জবেহ পরবর্তী পরীক্ষণ কক্ষ, প্রাণিসম্পদ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের জন্য দাপ্তরিক কক্ষ, পয়ঃনিষ্কাশন ও স্যানিটেশনসহ অন্যান্য সুবিধাদি থাকবে। প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত।
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মোঃ গোলাম রাব্বানী, উপ-প্রকল্প পরিচালক পার্থ প্রদীপ সরকার, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, ভেটেরিনারি সার্জন ড. মোঃ ফরহাদ উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা