ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে অভিনব কায়দায় শসা চাষে সাফল্য, বম্পার ফলন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ৪:৪৯

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিভিন্ন এলাকায় শসা চাষে সাফল্য লাভ করেছেন চাষিরা। বম্পার ফলনে দ্বিগুণ লাভের আশা করছেন শসা চাষিরা।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকার মধ্যে সাতদরগাহ, হারুনেফরা বাড়াইপাড়া, মৌলভীপাড়া, ফকিরপাড়া, নাগরাকুরা, জুম্মাহাট, তবকপুর, দলদলিয়া ও টাপুরকুটিসহ আরো অনেক এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের পদ্ধতিতে শসা চাষ করেছেন ওই এলাকার শসা চাষিরা। দেখা যায়, নেট জাল ব্যবহার করে শসা চাষ করেছেন। শসার ক্ষেতের চারদিকে নেটজাল দিয়ে ঘিরিয়ে রেখেছেন শসার ক্ষেত।

তারা বলেন বিভিন্ন ধরনের পাখি এসে শসার গাছের নরম আগাছা ও ফুল খেয়ে ফেলে। এর কারণে উক্ত পদ্ধতি ব্যাবহার করা হয়েছে। শসা বাজারে সবসময় চাহিদা থাকায় আগাম জাতের শসার চাষ করেছেন চাষিরা। বর্তমান শসা বাজারে কেজি প্রতি প্রায় পাইকেরিতে ৩০ টাকা থেকে ৪০ টাকা। খুচরায় ৩৫ টাকা থেকে ৪৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানান তারা।

উপজেলার সাতদরগাহ ফকির পাড়া গ্রামের আব্দুস সালাম বলেন আমি ২০ শতক জমিতে শসার চাষ করেছি। এখন পর্যন্ত যে ভাবে বাম্পার ফলন দেখা যাচ্ছে তাতে অনেক লাভবান হব। তিনি বলেন আজ থেকে আমার শসা বাজারে বিক্রি শুরু হবে। এ পর্যন্ত ব্যায় হয়েছে প্রায় ১৬ থেকে ২০ হাজার টাকা। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে প্রায় ৩৫ থেকে ৪০ মণ শসা বিক্রি করতে পারব। যার মূল্য হবে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। শসা চাষে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভের আশা করছেন বলে জানান তিনি। 

এছাড়াও অন্যান্য এলাকার শসা চাষিদের মধ্যে জয়নাল আলী, রফিকুল ইসলাম, হাসেন আলী, আব্দুল বারি ও আবুল কাশেমসহ আরো অনেক বলেন, শসা চাষে ব্যায় বহুল ও অধিক পরিশ্রম হলেও দ্বিগুন লাভ করা সম্ভব। দু থেকে তিন মাসের মধ্যে হয়ে থাকে। তারা আরও বলেন শসার চাহিদা বাজারে সবসময় থাকায় শসা চাষে আগ্রহী বেশি। ভালো জাতের শসার চাষ করলে অনেক লাভবান হওয়া যায় বলে জানান তারা। 

এ বিষয়ে উপ-সহকারী কর্মকর্তা আর এফ বানু বলেন, এবারে আগাম ও উন্নত জাতের শসার চাষ অনেক ভালো হয়েছে। বাম্পার ফলন হয়েছে। শসা চাষিদের বিভিন্ন ধরনের রোগ বালাই ও পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া হয়। বর্তমান শসার বাজার ভালো থাকায় শসা চাষিরা অনেক লাভবান হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির