ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শে পানপট্টিতে মুক্তিযোদ্ধা ক্লাব গঠিত


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২০-১১-২০২২ বিকাল ৫:১৭

১৯৭১ সালের ১৮ নভেম্বর পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি শত্রুমুক্ত হয়। দিবসটিকে স্মরণীয় করে রাখতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করার অগ্রনায়ক বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা টিটোকে প্রধান উপদেষ্টা করে পানপট্টির জনগণ ও সুধী সমাজকে নিয়ে ২২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটির সভাপতি পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায়, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানাসহ চারজন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম দুদা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. কামাল হোসেনসহ মোট ২২ সদস্যদের  একটি কমিটি গঠিত হয়।

গত ১৮ নভেম্বর পানপট্টি শত্রুমুক্ত দিবসে পানপট্টি হাই স্কুলে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি ছিলেন মো. কাউসার মৃধা এবং ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা। সভাপতিত্ব করেন নীহার রঞ্জন রায়।

পানপট্টি মুক্তিযোদ্ধা ক্লাব প্রতিষ্ঠা করায় গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিলটনসহ প্রগতিশীল ও স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণমাধ্যমকর্মীরা অভিনন্দন জানান।

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার