জাবিতে হল মসজিদের নির্মাণকাজ বন্ধ, শুরুর দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন মসজিদ নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করার দাবি জানিয়ে সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা৷
এ সময় দু'টি হলের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী রাফির (রসায়ন ৪৫ ব্যাচ) সঞ্চালনায় বক্তারা ৩০ নভেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু করার দাবি জানান। দাবি মেনে নেয়া না হলে আরো কঠিন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাম্পাসে অধিকতর উন্নয়ন কার্যক্রম চলছে৷ সব কাজ পূর্ণ গতিতে চলছে। কিন্তু মসজিদের কাজ কেন থেমে থাকবে? মসজিদ নির্মাণকাজের ধীরগতির জন্য প্রশাসনের সদিচ্ছার অভাবকে দায়ী করেন তারা।
কামালউদ্দিন হলের শিক্ষার্থী মিরাজ (পরিসংখ্যান ৪৬) বলেন, মসজিদটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়৷ পরে আমাদের মসজিদের একটা মডেল দেখানো হয়। দুইতলা এ মসজিদে মাত্র ৫০০ মানুষ নামাজ পড়তে পারবে। সেখানে মাত্র ১টা টয়লেট। আমরা ভিসি স্যারের কাছে প্রস্তাব দেই৷ উনি আমাদের আশ্বাস দেন অতিদ্রুত নকশা ফাইনাল করে কাজ শুরু করবেন। কিন্তু এখনো কাজ শুরু হয়নি৷
কামালউদ্দিন হলের শিক্ষার্থী মুসা ভূঁইয়া (ইউআরপি ৪৭) বলেন, মসজিদের অস্থায়ী মডেলে ধারণক্ষমতা মাত্র ৫০০। এখানে শুক্রবারের দর্শনার্থীসহ সব মিলিয়ে ৫০০ অনেক কম। প্রকল্প অফিস থেকে একটি ডিজাইনও দেয়া হয়েছে। কিন্তু তারপরও কাজের দীর্ঘসূত্রিতা কেন? মসজিদের মতো প্রয়োজনীয় স্থাপনার ডিজাইন ফাইনাল করতে হবে। এর মধ্যে কাজ শুরু না করতে পারলে আমরা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।
প্রসঙ্গত, জাবির সালাম-বরকত হল ও কামালউদ্দিন হল সংলগ্ন মসজিদটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের এপ্রিলে মসজিদটি ভেঙে ফেলা হয়। এরপর প্রকল্প অফিস থেকে কয়েক দফা ডিজাইন ফাইনাল করার পরও অর্থাভাবে মসজিদের নির্মাণকাজ শুরু হয়নি।
এমএসএম / জামান
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল