রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহীর দামকুড়া থানা এলাকার হরিপুর মহাসড়ক সংলগ্ন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ নভেম্বর) ভোর ৪ঃ৫০ ঘটিকার কোন এক সময়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কে উক্ত ব্যক্তি পিষ্ঠ হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
থানা পুলিশ জানায়, ২০ নভেম্বর ভোরে থানা এলাকার হরিপুর গ্রামের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। উক্ত ব্যক্তি হরিপুর মহাসড়ক সংলগ্ন তরিকুল ইসলাম নামে জনৈক মুদি দোকানের সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা গাড়ীতে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে দামকুড়া থানা পুলিশ ফায়াস সার্ভিসের সহায়তায় উক্ত অজ্ঞাত মৃত ব্যক্তির লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। স্থানীয় কেউই উক্ত মৃত ব্যক্তির সঠিক নাম-ঠিকানা জানাতে পারে নি কিন্তু তারা জানান, উক্ত অজ্ঞাত মৃত ব্যক্তিটি উক্ত এলাকায় ঘোরাফেরা করতেন এবং তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০। গায়ের রঙ শ্যামলা, উচ্চতা অজ্ঞাত, ধর্ম-ইসলাম, পরনে চেক লুঙ্গি, নেভিব্লু রঙের হাফ হাতা গেঞ্জি ও ছাই রঙের সোয়েটার পরিহিত ছিলেন।
এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, অজ্ঞাত লোকটির পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় সনাক্তে থানা পুলিশ সঙ্গে নিখোঁজ আত্মীয় স্বজনের যোগাযোগ করতে বলা হয়েছে। তবে এলাবাসির তথ্যমতে লোকটি মানসিক ভারসাম্যহীন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
Link Copied