চাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল স্কুল শিক্ষিকার প্রাণ
চাঁদপুরে বেপরোয়া গতির বোগদাদ বাস ও সিএনজির সংঘর্ষে নাজমা বেগম (৫৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে।২১ নভেম্বর সোমবার সকাল ৯টায় সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। তিনি চাঁদপুর শহরের ষোলঘর চক্ষু হাসপাল এলাকার বাসিন্দা মরহুম ফারুকুল ইসলামের স্ত্রী। তার পিতার নাম মরহুম রুহুল আমিন খান। দাম্পত্য জীবনে তিনি ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের জননী।
নিহত নাজমা আক্তারের বড় মেয়ে ফারহানা ইসলাম জেরিন জানান, তার মা চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে তিনি সিএনজি যোগে বিদ্যালয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ঘোষের হাট বাজারে বেপোরোয়া গতীর বোগদাদ বাসের ধাক্কায় সিএনজিটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকা নাজমা বেগম নিহত হন। এ ঘটনায় সিএনজি চালকও আহত হয়েছেন।
এদিকে প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবরে তার স্বজন এবং সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা চাঁদপুর মডেল থানায় ছুটে আসে। তাদের কান্না-আহাজারিতে মডেল থানা এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।।
খবর পেয়ে চাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করে এবং নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান