ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুর কারাগারে অতিরিক্ত নিরাপত্তা জোরদার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৩:৪৩
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আনসার উল্লাহ বাংলা টিমের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সদস্য আদালতপাড়া থেকে পালানোর ঘটনার কাশিমপুর কারাগারে প্রধান ফটকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 
সোমবার (২১ নভেম্বর)  সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে গিয়ে আরপি চেকপোষ্টের দায়িত্বে থাকা কারারক্ষীদের  ব্যাপক তৎপরতা দেখা গেছে। স্বাভাবিক সময়ের চেয়ে জনবলও বৃদ্ধি করা হয়েছে। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন কারাগার এলাকা নজরদারি রাখছেন।
 
কাশিমপুর কারাগারের আরপি চেকপোস্ট এ নিরাপত্তার দায়িত্বে থাকা কারারক্ষীরা জানান, ওই ঘটনার পর থেকে কাশিমপুর কারাগারে প্রবেশের সময় দর্শনার্থীদের ব্যাপক তল্লাশি করা হচ্ছে। দর্শনার্থীদের নাম ঠিকানা ও লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। সিসি ক্যামেরাও পর্যবেক্ষণ করা হচ্ছে। 
 
পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার সকাল সোয়া ছয়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সাত সদস্যকে ঢাকায় আনা হয়। ঢাকার মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁদের শুনানির দিন ধার্য ছিল। ছিনতাই হওয়া মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামিরের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটেশ্বর গ্রামে।
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার  পার্ট -২ এর ডেপুটি জেল সুপার আলি আফজাল জানান, আমাদের কারাগারে সব সময় নিরাপত্তা ব্যবস্থা থাকে। তবে স্বাভাবিক সময়ে আরপি চেক পোস্টে পাঁচ-ছয় জন দায়িত্বে থাকলেও এখন ১০ জন নিয়োজিত করা হয়েছে।  কারাগারে আসামি পাঠানোর ক্ষেত্রেও বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ