জাতীয় শুদ্ধাচার কৌশল একটি গুরুত্বপূর্ণ জাতীয় দলিল : রামেবি ভিসি
জাতীয় শুদ্ধাচার কৌশল একটি গুরুত্বপূর্ণ জাতীয় দলিল। এই দলিল বাস্তবায়ন এককভাবে সরকার এবং সরকারি দপ্তরগুলির ওপর নির্ভর করে না। সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহনে রবিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বারিন্দ মেডিকেল কলেজ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শুদ্ধাচারের মাধ্যমে দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা, এপিএ সংক্রান্ত কাজে উদ্ভুদ্ধ করনের নিমিত্তে সততা ও আন্তরিকতা পেশাগত দায়িত্ব পালনে আরও গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে। আগামী দিনগুলোতে বিশ্ববিদ্যায়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে শুদ্ধাচার চর্চা যাতে অব্যাহত থাকে সে লক্ষ্যে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এর সফল বাস্তবায়নে নাগরিকদেরও বিশাল ভূমিকা রয়েছে। তাই জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কে প্রত্যেক নাগরিকের সুষ্পষ্ট ধারণা থাকা দরকার। সুশাসন প্রতিষ্ঠায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, অলোচনার সভার সভাপতিত্ব করেন বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দায়েম উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রামেবির কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, রামেবি উপাচার্যের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেন, বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষক কর্মকর্তাসহ রামেবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন