মাদারীপুরে ৬ বছরের কারাদন্ড ৪ ডাকাতের
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ ডাকাতকে ৬ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায়ের আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলো, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার রাজ্জাক খার ছেলে রহিম খা, রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামের ফরহাদ শেখের ছেলে রিপন শেখ, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মংলচড়া গ্রামের মনা সরদারের ছেলে মাসুম সরদার, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার লুফন্দি গ্রামের শাহ আলম খানের ছেলে সোহেল খান। রায় ঘোষণার সময় আসামি রহিম খা উপস্থিত ছিলেন। বাকি তিন জন পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার বাবুল শরীফের বাড়িতে ডাকাতির প্রস্ততিকালে রামদা ও ডাকাতি করার অন্যান্য সরঞ্জামসহ ৩ ডাকাতকে আটক করে সদর থানা পুলিশ। ঘটনার পরের দিন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক করিম হাওলাদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ মামলার আরেক আসামি রহিম খাকে গ্রেফতার করে। পরে বিচারিক আদালতে দীর্ঘ ৭ বছর যুক্তিতর্ক শেষে উপযুক্ত স্বাক্ষী প্রমাণের ওপর ভিত্তি করে অভিযুক্ত ৪ জনকে ৬ বছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন।
মাদারীপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, দীর্ঘ ৭ বছর পরে এই মামলার রায় ঘোষণা হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট। পাশাপাশি দন্ডপ্রাপ্ত অন্যান্য আসামীদের ধরতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied