মাদারীপুরে ওসির উপর বোমা বিস্ফোরনের ঘটনায় শতাধিক লোকজনের বিরুদ্ধে মামলা
মাদারীপুরের কালকিনিতে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে থানার ওসির উপর বোমা বিস্ফোরিত হয়। এতে ওসিসহ ১০ জন গুরুতর আহত হন। আহত অবস্থায় ওসিকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ওসির উপর এ ন্যাক্কারজনক বোমা হামলার ঘটনায় নাম উল্লেখ করে ও অজ্ঞাতসহ উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে পুলিশ। এদিকে গ্রেফতার আতঙ্কে ওই এলাকা পুরুষশুন্য হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সরেজমিন সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার আলীনগর ইউপির বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের লোকজন দেশী অস্ত্র নিয়ে গত রোববার দুপুরে এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এসময় উভয় পক্ষের লোকজন ওই এলাকার ১৪ টি বাড়ি ভাংচুর চালায় এবং অর্ধশতাধিক বোমা বিস্ফোরন করে। এ খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে যাওয়া হয়। এ সময় একটি ছোড়া বোমা ওসির পায়ের উপর এসে পড়ে। এতে করে ওসি শামিম গুরুতর আহত হন। তাকে প্রাথমিক অবস্থায় কালকিনি হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় সোমবার কালকিনি থানা পুলিশ বাদী হয়ে উভয় পক্ষের শতাধিক সমর্থকদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার আসামী টুমচর গ্রামের জসিম (৪০), তানভির হাসান (১৮), নয়ন(২২), সাব্বিরকে (১৭) গ্রেফতার করে সোমবার মাদারীপুর জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ। এ ঘটনার পর থেকেই গ্রেফতার আতঙ্কে আলীনগর এলাকা পুরুষশুন্য হয়ে পড়েছে। আক্রান্ত এলাকা আলীনগরের বেশির ভাগ লোকজন ঘর বাড়ি তালাবদ্ধ রেখে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে সরেজমিন সুত্রে জানাগেছে।
এ বিষয় জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনকে এলাকায় পাওয়া যায়নি এবং তাদের ফোনেও পাওয়া যায়নি।
কালকিনি থানার উপপরিদর্শক(তদন্ত) তৌফিক জানান, আমরা ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রেখেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied