পটুয়াখালীতে আলিম পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক কারাগারে
পটুয়াখালীতে আলিম পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে আল-আমীন(২০) নামে এক যুবক কারাগারে পাঠানো হয়েছে। একই আদেশে মুল পরীক্ষার্থীকে তিন বছরের জন্য বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের র্নিবাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান অভিযুক্ত ওই যুবককে এক বছরের দন্ড দিয়েছেন বলে নিশ্চিৎ হওয়া গেছে। পটুয়াখালী পৌর এলাকার ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. ইমরানের বিপরীতে পরীক্ষা দিয়েছেন দন্ডিত আল-আমীন। পৌর এলাকায় নেছারিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এঘটনা ঘটে। ইমরান ও আল-আমীনের বাড়ী গলাচিপা উপজেলার বড়চতরা এলাকায়।
নেছারিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. নাসির উদ্দীন দৈনিক সকালের সময়কে বলেন-গত ৬ নভেম্বর থেকে দাখিল পরীক্ষা শুরু হলে তাদের প্রতিষ্ঠানে ৭টি মাদ্রাসার অন্তত ১৬৪ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। শুরু থেকে মঙ্গলবার (২২ নভেম্বর) পর্যন্ত ৯টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পূর্বের মতই মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় প্রক্সিতে দিতে অংশ নেন আল-আমীন। প্রক্সির বিষয়টি নেছারিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে একটি সুত্র নিশ্চিৎ করলে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ আব্দুল্লাহ সাদীদকে অবহিত করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযুক্ত আল-আমিনকে এক বছরের দন্ড প্রদান করেন। একই আদেশে মুল পরীক্ষার্থী ইমরানকেও তিন বছরের জন্য বহিস্কার করেন তিনি।
উপাধ্যক্ষ আরও বলেন-পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর পক্ষে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়ন প্রদান দিলেও ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার ৬৮ জন শিক্ষার্থীর পক্ষে কোনো প্রত্যয়ন দেয়নি ওয়ায়েজীয়া কর্তৃপক্ষ। এছাড়াও যে ব্যক্তি পক্সি দিতে অংশ নিয়েছে তার ছবির সাথে হুবাহ মিল রয়েছে মুল পরীক্ষার্থীর সঙ্গে। যে কারনে ইমরানের বিপরীতে আল-আমীন ৯টি পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়