ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২২-১১-২০২২ বিকাল ৫:৫৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির একাদশ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, নির্বাচন কমিশনার ড. মো: ওয়ালী উল্লাহ ও মো: আবু বকর ছিদ্দিক স্বাক্ষরে এ তফসিল দেয়া হয়। 
 
তফসিলে মতে, আগামী ১ ডিসেম্বর
সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর দুইটা থেকে নির্বাচনের ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষে নির্বাচনের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করে হবে। তবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ৪ ডিসেম্বর।
 
এর আগে ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন পত্র বিক্রয় শুরু হবে। ২৪ নভেম্বর মনোয়ন পত্র দাখিল এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৭ নভেম্বর সকাল দশটা থেকে বারোটার মধ্যে  কোন প্রার্থী চাইলে মনোয়ন পত্র প্রত্যাহার করতে পারবে। একই দিন বিকাল তিনটায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ক্ষেত্রে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে এজেন্ট দিবে।
 
 তফসিলে আরো উল্লেখ করা হয়, কুবি শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৭ নং ধারা মতে পনেরো পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।  পনেরো পদের মধ্যে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন, কোষাধ্যক্ষ পদে একজন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে একজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একজন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে সাত জন নির্বাচিত হবেন।
 
নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্বাচন কমিশন কার্যালয়ে (বাংলা বিভাগে)  যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নির্বাচনের আগের দিনেও যথানিয়মে সদস্য হয়ে ভোট প্রদানের সুযোগ থাকবে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী