ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সাংবাদিক হয়রানির প্রতিবাদে কুড়িগ্রাম প্রেসক্লাবের মানববন্ধন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ৪:১৯
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, তথ্য প্রদানে বাধা ও হয়রানি বন্ধসহ ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করা হয়।
 
এ সময় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক ছানালাল বকসী, আব্দুল খালেক ফারুক, রাজু মোস্তাফিজ প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, হাসপাতালগুলোতে ঠিকাদাররা স্বাস্থ্য বিভাগের লোকজনের সাথে যোগসাজশ করে সরকারি অর্থ লুটপাট করলেও কিছু হয় না। আর সেই অনিয়মের সংবাদ প্রকাশ করলেই তাদের গাত্রদাহ হয়। এজন্য সাংবাদিকদের হয়রানি করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি এবং ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহরসহ লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।

এমএসএম / জামান

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার

দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি

দাদপুরে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা এসবি করণ সম্পন্ন

টঙ্গীতে র‌্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ

চাকরির ফাঁকে দেশি-বিদেশি অর্ধশতাধিক জাতের আম চাষে সফল রেজাউল

শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক

মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ

রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি