ময়মনসিংহে গণটিকা কর্মসূচি পরিদর্শনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
টিকা সংকটে পড়তে হবে না বাংলাদেশকে বলে আশ্বস্ত করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেছেন, ইতোমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা আমাদের দেশে এসে গেছে। আরো টিকা আসবে। আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে টিকা পেতে শুরু করেছি। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টায় ময়মনসিহ সিটি কর্পোরেশনের আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে গণটিকা কর্মসূচি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, করোনা কেড়ে নিচ্ছে প্রাণ। কিছুতেই কমছে না সংক্রমণ। টিকা নেয়াই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব বেশিসংখ্যক মানুষকে টিকা দেয়া যায়। আমরা সেভাবেই কাজ করছি।
অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ পেলেও অনেকে দ্বিতীয় ডোজ না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ মাসেই অ্যাস্ট্রাজেকার টিকা এসে যাবে। আসার পরপরই যারা দ্বিতীয় ডোজ পাননি তাদের দেয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
গণটিকা কর্মসূচি অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, নগরীর চারটি পয়েন্টে টিকাদান কর্মসূচি চলছে। সবাই টিকা নিলে আমরা ভালো থাকব।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. ফজলুল কবীর, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম, করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied