মাদারীপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
মাদারীপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। "সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি" এই শ্লোগানে ১৮ হতে ২৪ নভেম্বর পালিত হয়েছে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে এ উপলক্ষে র্যালী পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
আলোচনা সভায় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তুলে ধরে জানান এন্টিমাইক্রোবিয়াল ঔষধ বিভিন্ন ধরনের অণুজীবকে ধ্বংস করতে পারে। কিন্তু যে বিশেষ অবস্থায় এন্টিমাইক্রোবিয়াল ঔষধ অণুজীবকে ধ্বংস করতে পারে না বা ব্যর্থ হয়, সে অবস্থাকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলে। এসব অণুজীবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস, প্যারাসাইট। এছাড়া তিনি আরও জানান, ঔষধ প্রশাসন কর্তৃক নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এন্টিবায়োটিকগুলোর মোড়ক সামগ্রীতে লাল রঙের মার্কিং থাকবে এবং লেখা থাকবে “এন্টিবায়োটিক”, “রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া সেবন করবেন না।” এতে করে জনগণও সহজেই এন্টিবায়োটিগুলো চিনতে পারবে। লাল রঙের মার্কিং দেখে তারা বুঝতে পারবেন এই ঔষধগুলো এন্টিবায়োটিক, এগুলোর ফুল কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়াও ভেটেরিনারি ঔষধে লিখা থাকবে “রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না।”
অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শহিদ ইসলামের সঞ্চালনা আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. খলিলুজ্জামান হিমু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আসলাম হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি তাপস কুমার দাস, সরকারি দপ্তরের দপ্তর প্রধান, ঔষধ ব্যবসায়ী সহ অনেকেই।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন তাঁর বক্তব্যে চিকিৎসক, ঔষধ ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের উন্নত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে রোগীদেরকে ঔষধ সরবরাহর করার ক্ষেত্রে সচেতন হওয়ার আহবান জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied