ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শালিখায় প্রথম ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৪-১১-২০২২ বিকাল ৫:৩৫

 শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের আয়োজনে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে ডঃ আশরাফুল আলম বলেন, ইংরেজি একটি বিদেশী ভাষা আর এই বিদেশী ভাষাকে রপ্ত করে যে সকল শিক্ষার্থী আজ নির্ধারিত বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা করেছে তা সত্যই প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা সহ নানাবিধ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম