ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে নিখোঁজের তিনদিন পর গৃহবধুর লাশ উদ্ধার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ১:১২

মাদারীপুরে নিখোঁজের তিনদিন পর মৌসুমি আক্তার (২৪) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উওর দুধখালী এলাকার মানিক হাওলারের মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মীরার স্ত্রী। তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার পাঁচ ও চার বছর বয়সী ২টি শিশু সন্তান রয়েছে।

পুলিশ ও স্বজনরা জানায়, গত বুধবার বিকেলে মৌসুমি তার বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে দাদির বাড়ির উদ্দেশ্যে বের হয়। দাদির সাথে দেখা করে আর বাড়িতে ফিরে আসেনি মৌসুমি। পড়ে তার সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ করে তার পরিবার। কোথাও মৌসুমির সন্ধান না পাওয়ায় গত বৃহস্পতিবার তার পরিবার সদরে মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। নিখোঁজের দুদিন পরে শুক্রবার সন্ধ্যায় উত্তর দুধখালী এলাকার একটি বাগানে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে জানালে পুলিশ রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের খালাত বোন তানজিলা আক্তার বলেন, আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করে গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু কারা এ কাজটা করেছে তা আমরা বুঝতেছি না। আমার বোনের সঙ্গে কারো কোন শত্রুতা নেই। তবুও আমার বোনকে নৃশংসভাবে হত্যা করা হলো। যারা আমার বোনকে হত্যা করেছে তাদের ধরতে আমরা পুলিশের সহযোগিতা চাই। আমরা আইনের কাছে ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাই।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মরদেহ গলায় রশি পেঁচানো অবস্থায় ভাঙ্গা গাছের ডালের সাথে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি খুবই রহস্যজনক। পুলিশ আসল সত্য বের করবে। একই সঙ্গে অপরাধীদের ধরতে কাজ করছে।

প্রীতি / প্রীতি

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু