ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

=অর্ধেক মজুরিতে নারী শ্রমিক-আমন ধান কাটতে ব্যাস্ত সময় পার করছেন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ১:৩৬

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিভিন্ন এলাকায় নারী শ্রমিকেরা মজুরিতে অবহেলিত হলেও আমন ধান কাটতে ব্যাস্ত সময় পার করছেন। সমাজে নারী শ্রমিকরা অবহেলিত হলেও তারা অল্প মজুরিতে সারাদিন জমিতে কাজ করেই যাচ্ছেন। দু'মুঠো ভাত পরিবারের সদস্যদের মুখে তুলে দিতে সামান্য মজুরিতে কঠোর পরিশ্রম করছেন নারী শ্রমিকেরা।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় নারী শ্রমিকেরা পিছিয়ে নেই পুরুষ শ্রমিকদের থেকে। তারাও সমান তালে আমন ধান কাটতে ব্যাস্ত সময় পার করছেন। পুরুষ শ্রমিকদের থেকে মজুরি কম হওয়ায় তারা দীর্ঘশ্বাস ছাড়েন। তারা বলেন আমরা পুরুষ শ্রমিকদের মত সারাদিন কাজ করলেও আমাদেরকে মজুরি দেয়া হয় ২শ টাকা থেকে ২শ ৫০ টাকা। অপরপক্ষে পুরুষ শ্রমিকদের মজুরি দেয়া হয় ৪শ থেকে ৪শ ৫০ টাকা। তারা বলেন ২শ ৫০ টাকায় কি হয়। সংসারে অভাব সবকিছু কিনে খেতে হয়। এ টাকায় সংসার চলা খুবই কষ্টকর। তারা বলেন তারপরেও নারী শ্রমিক নিতে চাননা আমন চাষিরা। তারা সমাজে অবহেলিত নারী শ্রমিক হওয়ার কারণে। নারী শ্রমিকেরা বলেন আমরা কাজ করে খেতে চাই ভিক্ষা করে খেতে চাই না বলে জানান তারা।

উপজেলার তবকপুর ইউনিয়নের আদর্শপাড় গ্রামের নারী শ্রমিক শান্তি বালা (৬৫) বলেন, আমি আমন ধান কাটার কাজ করতেছি। আমার মজুরি মাত্র ২শ ৫০ টাকা। এ টাকা দিয়ে কি সংসার চলে। তিনি বলেন আমার স্বামী প্যারালিষ্ট রুগী। আমার ছেলে সন্তান নেই তাই আমার সংসারের দ্বায়িত্ব আমাকেই নিতে হয়েছে। এ বয়সে কি করে খাব কোথায় কাজ পাই। নারী শ্রমিক কেউ নিতে চায়না। আমরা সমাজে অবহেলিত হয়ে গেছি বলে কেঁদে ফেলেন।

বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের নারী শ্রমিক সুফিয়া বেগম (৭০) বলেন, আমার স্বামী অসুস্থ চলতে পারে না। বিছানায় পড়ে আছে। আমার এক মাত্র ছেলে অনেকদিন হল ২টি সন্তান রেখে মারা গেছে। আমার ছেলের বউ সন্তান রেখে চলে গেছে। এখন সংসারের দায়িত্ব আমাকে নিতে হয়েছে। নারী শ্রমিকের যা মজুরি দেয়া হয় তাতে আমি কিভাবে সংসার চালাই। তিনি আরও বলেন আমাদের মজুরি কম থাকলেও সমাজে আমরা অবহেলিত। 

আমন ধান কাটা নারী শ্রমিকদের মধ্যে শ্রী শ্যামলি রানী, মহিলা বেগম, সুফিয়া বেগম, চারু বালা, সুধা বালা, আমেনা বেগম সহ আরও অনেকে বলেন, আমরা নারী শ্রমিক সমাজে অনেক অবহেলিত। আমাদেরকে কাজ দিতে চায় না। আমাদের কাজের মজুরি পুরুষ শ্রমিকদের চেয়ে অনেক কম। তারা বলেন পরিবারে কমর্ক্ষম লোক না থাকায় সংসারের দায়িত্ব নিতে হয়েছে। আমরা নিরুপায় হয়ে ২শ ৫০ টাকায় আমন ধান কাটতে শুরু করেছি বলে জানান তারা। 

নারী শ্রমিক দিয়ে আমন ধান কেটে নেয়া জমির মালিক অমল চন্দ্র বলেন, আমার জমিতে  আমন ধান কাটার জন্য নারী শ্রমিক নিয়েছি। তারাও পুরুষ শ্রমিকদের মত সারাদিন ভালোভাবে কাজ করে। তারা যেহেতু সমাজে অবহেলিত কেউ ধান কাটার কাজে নিতে চাননা। তাই আমি আমন ধান কাটার জন্য তাদেরকে ২শ ৫০ টাকা দরে নিয়েছি। নারী শ্রমিকেরা বেশিরভাগই বিধবা এবং নিতান্ত গরিব ও আসহায় বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলার বজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার বলেন, আমার বজরা ইউনিয়ন নদী ভাঙ্গন ও দারিদ্র এলাকা। তিস্তা নদীর গর্ভে সহায় সম্বল বিলীন হওয়ায় দারিদ্রের হার বেশি। তাই নারী পুরুষ মিলে আমন ধান কাটার কাজে ব্যাস্ত সময় পার করছেন। বর্তমান সমাজে নারী শ্রমিক অবহেলিত। তাদের মজুরি পুরুষ শ্রমিকদের থেকে প্রায় অর্ধেক। তিনি আরও বলেন, আমাদের উচিত তাদেরকে সমান মজুরি দেয়া। কারণ তারাও সারাদিন পুরুষ শ্রমিকদের মত মাঠে কাজ করে বলে জানান তিনি।"

প্রীতি / প্রীতি

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির