ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ২:৪০

বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে কালকিনির আওয়ামীলীগ নেতৃবৃন্দ ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামানের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।  
 
পুলিশ, ভূক্তভোগী পরিবার, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আউয়াল খানের মেয়ে রিমার বিয়েতে দাওয়াত খেতে যায় একই গ্রামের দেলোয়ার হোসেন দিলীপ মাতুব্বরের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজ মল্লিকের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে শাজাহান মল্লিকসহ শতাধীক লোকজন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে দিলীপ মাতুব্বরের ও জাকির মুব্বরের বসতবাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালায়ে লুটপাটের ঘটনা ঘটায় হামলাকারীরা। এর জের ধরে শনিবার সকালে পূনরায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এতে করে মহিলাসহ উভয়পক্ষের কমপক্ষে আহত হয় ২৫ জন। 

আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন বাবুল জোমাদ্দার, নাসির শেখ, কুদ্দুস খান, রায়হান, আবির, জুবায়ের, ইকবাল, দিলীপ, মাকসুদা, বৃষ্টি, দেলোয়ার ও মহব্বতসহ অজ্ঞাত নামা ২৫জন।  স্থানীয় গিয়াসউদ্দীন বলেন, আমার দোকানে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। 

ভূক্তভোগী দিলীপ মাতুব্বর বলেন, আমরা বিয়ে বাড়িতে যাওয়ায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজনে। এবং এসময় আমাদের প্রায় ২০জন লোক আহত হয়েছে। এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, রাতে ও সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জরিয়ে পরে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রীতি / প্রীতি

শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা

বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার

মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন

নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭