সাভারে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাভারে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা বড়ি সহ এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এক বিশেষ অভিযানে আশুলিয়ার চাঁনগাও এলাকা থেকে একটি দেশীয় অস্ত্র (ওয়ান শুটার গান) ও দুই রাউন্ড গুলি এবং ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
শনিবার সকালে ডিবি পুলিশের এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশশিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাত এর একটি চৌকস টিম আশুলিয়া থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে আশুলিয়া চাঁনগাও এলাকার মো. মাসুম এর ছেলে মো. স্বপন হোসেন (২৭) কে নিজ বসতঘরের সামনে হইতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে স্বপনের ঘর থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞেসাবাদ করা হলে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যপারে আশুলিয়া থানায় অস্ত্র আইন এবং মাদক আইনে পৃথক ০২ টি মামলা করা হয়েছে।
প্রীতি / প্রীতি
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ