ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির শর্টপিচ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বাঁক খালী রাইডার্স  


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ১২:৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির শর্টপিচ টুর্ণামেন্টে নাফ গ্ল্যাডিয়েটর্স কে ৯ উইকেটে হারিয়ে বাঁক খালী রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। আবু ইউসুফ সুমন স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২২ ব্যানারে দ্বিতীয় বারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি, রাবি। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের আমির আলী হল সংলগ্ন মাঠে বিকাল ৪টায় দুইদিন ব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৭ ওভারে ৩৮ রান সংগ্রহ করে নাফ গ্ল্যাডিয়েটর্স। 

জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভার হাতে রেখেই ৯ উইকেটে জয় লাভ করে বাঁক খালী রাইডার্স। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হয় বাঁক খালী রাইডার্সের অধিনায়ক জিয়া উদ্দীন।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দীন।
 
প্রসঙ্গত, টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। অন্য দলগুলো হলো হালদা এক্সপ্রেস , কর্ণফুলী ক্ল্যাশার্স , অপরাজেয় মহামায়া , ভাটিয়ারী ফাইটার্স , মাতামুহুরী বুস্টার্স , প্রবাহমান সাংগু।

 

প্রীতি / প্রীতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?