ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রেলের নিরাপত্তাবাহিনীর প্রথমবারের মত দায়িত্ব পালনে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের স্বীকৃতি প্রধান


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ২:১৫
প্রধান ও বিশেষ অতিথিসহ কর্মকর্তারা শ্যেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে সম্মাননা স্মারক,সনদ ও নগদ অর্থ তুলে দেন।
প্রধান ও বিশেষ অতিথিসহ কর্মকর্তারা শ্যেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে সম্মাননা স্মারক,সনদ ও নগদ অর্থ তুলে দেন।

ঈশ্বরদীর পাকশী বিভাগসহ পশ্চিমাঞ্চল রেলের নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে ২১-২২ অর্থ বছরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আরএনবি সদস্যদের স্বীকৃতি প্রদানঅনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার দুপুরে মহা-ব্যবস্থাপকের সম্মেলন কক্ষে পশ্চিমাঞ্চল রেলে এবারই প্রথমবারের মত আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যতিক্রমী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পশ্চিমাঞ্চল রেলের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ও বাংলাদেশ বেতারের বিশিষ্ট কন্ঠ শিল্পী সুজিত কুমার বিশ্বাস বক্তব্য দেন।

পশ্চিমাঞ্চল রেলের চীফ কমান্ডেন্ট আসাবুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে পাকশী বিভাগীয় কমান্ডেন্ট এম,মোর্শেদ আলম, লালমনিরহাট বিভাগের কমান্ডেন্ট শফিকুল ইসলাম, পাকশী বিভাগের সহকারী কমান্ডেন্ট আবু হেনা মোস্তফা এবং ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ নিরাপত্তাবাহিনীর বিভিন্ন বিভাগের প্রধান

পরিদর্শক,পরিদর্শক ও উপ-পরিদর্শকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মামলা দায়ের,সম্পদ উদ্ধার ও আসামি গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ে ২১-২২ অর্থ বছরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আরএনবি সদস্যদের মধ্যে ছয় পদের ছয়জনকে সম্মাননা স্মারক এবং অপর ছয়জনকে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। ঈশ্বরদী জেনারেল শাখার প্রধান পরিদর্শক ফিরোজ আহমেদকে শ্রেষ্ট সিআই হিসেবে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য,পশ্চিমাঞ্চল রেলের নিরাপত্তাবাহিনীতে এবারই প্রথম এধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলো। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,নানা প্রতিকুলতা থাকা সত্বেও মারাত্নক ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করতে হয় নিরাপত্তাবাহিনীর সদস্যদের। অনুষ্ঠানে নিরাপত্তাবাহিনীর কর্মকর্তাদের সঠিকভাবে পদ মর্যাদা প্রদানের দাবি এবং রেশনিং ও ঝুঁকি ভাতা চালুর দাবির বিষয়েও তিনি বলেন,পদ মর্যাদা নিয়ে যারা কাজ করেছেন তারা সঠিক করেননি এবং ঝুঁকিভাতার বিষয়ে অর্থ মন্ত্রনালয়ে সঠিকভাবে যোগাযোগ করা হয়নি বলেই মনে হয়।


প্রীতি / প্রীতি

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের