ফরিদপুর সুগার মিলস্ আখ চাষীদের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ
ফরিদপুর মধুখালীতে, ফরিদপুর সুগার মিলস্ আখচাষী কল্যাণ সংস্থার উদ্যোগে আজ ২৭ নভেম্বর রবিবার সকাল ১০ ঘটিকার সময়, মিল গেট চত্ত্বরে,আখের মুল্য বৃদ্ধি ও বকেয়া পাওনার দাবিতে,স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ন সম্পাদক ওহিদুজ্জামান বাবলু,সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, আখ চাষী শাহজাহান খান, আব্দুর রহিম, ইমদাদুল হক লেলিন, আব্দুল হাই বাকি সহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতি শফিকুল ইসলাম খান, স্মারকলিপি পাঠ করেন এবং উপস্থিত ফরিদপুর সুগার মিলের এম,ডি খবির উদ্দিন মোল্লার হাতে তুলে দেন।
বক্তারা তাদের বক্তব্যে, আখের মুল্য প্রতি মণ কমপক্ষে ২৫০ টাকা দাবি করেন ,আখ চাষীদের বকেয়া ২৫ লক্ষ টাকা জরুরি ভিত্তিতে দাবি করেন এছারা আখের বিজ,সার, কীটনাশক ও সেচের সজন্য নগদ টাকা ঋণ প্রদান সহ ৭ দফা দাবি তুলে ধরেন । দাবি পুরোন না হলে আগামীতে আবার কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।
প্রীতি / প্রীতি
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত