আগাম জাতের শিম চাষে লাভবানের স্বপ্ন রায়গঞ্জের কৃষকদের
শীতকালীন আগাম জাতের শিম চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া ও জমি চাষের উপযোগি হওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জে শিমের বাম্পার ফলন হয়েছে। এছাড়া বাজারে আগাম শিমের ব্যাপক চাহিদা ও দাম চড়া থাকায় লাভবান হচ্ছেন চাষিরা।
সরেজমিনে দেখা যায়, রায়গঞ্জ উপজেলার নলকা এলাকার বেশ কয়েকজন কৃষক আগাম জাতের শিম চাষ করেছেন। কৃষকদের চাষ করা শিম বাগানের জমির আনাচে-কানাচে শিমের লাল-সাদা ফুলে ভরে গেছে। থোকায় থোকায় পরিপুষ্ট শিমে ভরে গেছে গাছ।
দাদপুর সাহেবগঞ্জ এলাকার কৃষক আব্দুল আলী বলেন, দীর্ঘদিন সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেছি। বছর দুয়েক আগে বাড়িতে চলে আসি। এরপর থেকেই বাড়ির পাশের জমিতে শাক-সবজি চাষাবাদ শুরু করি। চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি ৩০ শতাংশ জমিতে শীতকালীন আগাম জাতের শিম চাষ করি। শিম চাষে শ্রমিক খরচ, সুতা, কীটনাশক, পানি, সারসহ ১০ থেকে ১২ হাজার টাকা তাকে খরচ করতে হয়েছে।
ভালো ফলনের জন্য রাত দিন গাছের যত্ন নিয়েছি। আবহাওয়া ভালো থাকায় বাগানজুড়ে শিম গাছে ফুল এসেছে। এ অবস্থা চলমান থাকলে আর আবহাওয়া ভালো থাকলে বাগান থেকে লাভ হবে বলে আশা করি। আমাকে দেখে এলাকায় অনেকেই শিম চাষ করতে আগ্রহী হচ্ছেন। এটা দেখে খুব ভালো লাগে।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এ উপজেলার বেশ কিছু অঞ্চলের মাটি খুবই উর্বর। তাই এখানকার কৃষকদের সবজি বাগান গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। কৃষি বিভাগের পরামর্শে এখন ওইসব এলাকায় ব্যাপক সবজি চাষ হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। আগাম জাতের শিম চাষ করে ভালো ফলন ও বাজারে চড়া মূল্য পাওয়ায় কৃষকরাও খুশি।
প্রীতি / প্রীতি
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার