রাতে বাবার লাশের পাশে,সকালে পরীক্ষার হলে
সারা রাত বাবার লাশের পাশে বসেছিল সকালে বাবার লাশ রেখেই এইচএসসি পরীক্ষায় অংশ নেয় হাবিবুর রহমান নামের এক শিক্ষার্থী। সে সুসং সরকারি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। মঙ্গলবার হাবিবুর পৌরনীতি পরীক্ষায় অংশ নেয়। হাবিবুর রহমান নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের বাসিন্দা মৃত হারুন রশীদ (৬০) এর ছেলে। সাত ভাইবোনের মধ্যে হাবিবুর মধ্যেম।
জানা গেছে, হারুন রশীদ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক। দীর্ঘ সময় ধরে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার রাতে এশারের নামায শেষে রাতের খাবার খাওয়ার পর তিনি অসুস্থবোধ করেন। রাত প্রায় সাড়ে ৯টার দিকে চলে যান না ফেরার দেশে । সারা রাত বাবার লাশের পাশে বসেছিলো ছেলে হাবিবুর সকালে জানাযা শেষে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেয় । এদিকে এ শিক্ষার্থীর বাবার মৃত্যুতে আত্মীয়স্বজন, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাবিবুর রহমানে সহপাঠীরা জানান, পরীক্ষার হলে বসেও হাবিবুর কান্না করছিল। সহপাঠীরা সবাই তাঁকে সান্ত¦না দিয়েছে। পরীক্ষা চলাকালে হাবিবুরের বাবার মৃত্যুর বিষয়টি সবাইকে আপ্লুত করেছে।
ইউপি সদস্য ফরহাদ মিয়া বলেন, হারুন রশীদ অনেক ভালো মানুষ ছিলেন। তার ছেলে হাবিবুর এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বাবার জানাযা শেষ করেই হাবিবুর পরিক্ষা কেন্দ্রে চলে যায়। বাবার লাশটা দাফনও করতে পারেনি।
সদ্য বাবা হারানো ছেলে হাবিবুর রহমান বলে, রাতে একসাথে বসে খাওয়া-দাওয়া করে সবাই গল্প করলাম হঠাৎ বাবার শরীরটা খারাপ করলো তখনই বাবা শুয়ে পড়লো বিছানায় আর তখনই বুঝতে পারি বাবা আর নেই। বাবা শুধু এটাই বলতেন পরিস্থিতি যত খারাপই হোক না যেনো পড়াশোনা চালিয়ে যায়। বাবার কথা রাখতেই বাবার দাফন রেখেই আমাকে আমার ফুফাতো ভাই পরিক্ষার কেন্দ্রে নিয়ে যায়।
প্রীতি / প্রীতি
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন