মিনিকেট চাল নাম ব্যবহারে করে চাল মজুদ রাখায় মিল মালিককে কারাদণ্ড
মিনিকেট নাম ব্যবহার করে মোটা চাল মজুদ রাখায় মাদারীপুর সদর উপজেলায় ‘বিসমিল্লাহ এগ্রো ফুড লিমিডেট’ নামে একটি মিল কারখানার মালিককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দিন এ আদেশ দেন। এসময় মিল মালিককে আরো এক লাখ টাকা জরিমানাও করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দিন বলেন, মন্ত্রণালয় থেকে ‘মিনিকেট চাল’ নেই বলে প্রতিটি মিল মালিক ও চাল ব্যবসায়ীদের জানানো হয়েছে। কিন্তু এরপরেও কিছু মিল মালিক বিভিন্ন কোম্পানীর নামে ‘মিনিকেট চাল’ বলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগে সদর উপজেলার কলাগাছিয়া গ্রামে প্রতিষ্ঠিত ‘বিসমিল্লাহ এগ্রো ফুড লিমিডেট’ এ ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জান্নাতুল ফৌরদৌসের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এসময় বিভিন্ন কোম্পানির নামে ৬৩৩ বস্তা চাল ও ৫৭৮টি খালি বস্তায় ‘মিনিকেট’ নাম ব্যবহার করা পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিল কারখানার মালিক মো. শাহাদাত হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। এসময় চাল জব্দ করা চাল বাজেয়াপ্ত করে কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ মো. রায়হান কবীরকে প্রধান করে নিলামে বিক্রির নির্দেশ দেয়। এছাড়া উদ্ধার হওয়া বস্তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
এব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণের সহাকরী পরিচালক জান্নাতুল ফৌরদৌস সকালের সময়কে বলেন, ‘মিনিকেট বলতে কোন চাল নেই। মোটা চাল মেশিন দিয়ে কেটে আর পালিশ করে বাজারে বিক্রি করা হয়। ফলে ভোক্তারা অতিরিক্ত মূল্য দিয়ে চাল ক্রয় করে থাকেন। এমন অভিযোগে মোবাইল কোর্ট করে জেল-জরিমানা করা হয়। ৬৩৩ বস্তা চালের বাজার ধরে ১২৫০ টাকা ধরা হয়। যা নিলামে বিক্রি করে রাষ্টীয় কোষাগারে জমা দেয়া হবে।’
প্রীতি / প্রীতি
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা