ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ড. ইদ্রিস খান ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদরাসার সভাপতি নির্বাচিত


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২২ বিকাল ৫:১৫

ময়মনসিংহের ত্রিশাল আব্বাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার পূনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোমেনশাহী ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ এবং দৈনিক মমনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. ইদ্রিস খান।

ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. রেজাউল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ২৯ নভেম্বর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা এনামুল হক কর্তৃক স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে অধ্যক্ষ ড. ইদ্রিস খানকে সভাপতি ও মো. আব্দুল হালিমকে বিদ্যোৎসাহী প্রতিনিধি মনোনয়ন করেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ। 

এর আগেও ড. ইদ্রিস খান এক মেয়াদে আব্বাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ড. ইদ্রিস খান বলেন, পূর্বের ধারাবাহিকতায় শিক্ষার মানোন্নয়ন ও মাদরাসার অবকাঠামো উন্নয়নে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাব। এছাড়াও ত্রিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটিকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

প্রীতি / প্রীতি

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার