তথ্যমন্ত্রীর বাসায় তৈরি খাবার বিতরণ হচ্ছে চট্টগ্রামের ফুটপাতে
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট লকডাউনে দিশেহারা অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া মানুষ। তাদের আয় নেই, ঘরে খাবার নেই। এসব শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। লকডাউনের শুরু থেকে প্রতিদিন মন্ত্রীর চট্টগ্রাম নগরীর বাসায় তৈরি করা হয় এসব খাবার। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরেও চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড় এলাকায় তথ্যমন্ত্রীর বাসভবনের সামনে ফুটপাতে দুই শতাধিক পথচারী, রিকসাচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে সকাল থেকে শুরু হয়ে যায় মন্ত্রীর বাসায় ব্যস্ততা। মাংস, আলু-পেঁয়াজসহ অন্য মসলা কেটেকুটে পরিষ্কার করে দেন কেউ কেউ। তারপর বড় পাতিলে রান্না বসানো হয়। দুপুর সাড়ে ১২টার আগেই সেসব খাবার প্যাকেট করা হয়। শেষে বাসার সামনে ফুটপাতে এনে একবেলা খাবার তুলে দেয়া হয় দরিদ্র মানুষদের মাঝে।
সরেজমিন দেখা যায়, দেওয়ানজি পুকুড়পাড় এলাকায় নবাব সিরাজদ্দৌলা রোডে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন দুই শতাধিক অসহায় মানুষ। অন্যদিকে আয়োজন সংশ্লিষ্টরা দাঁড়িয়ে আছেন প্যাকেটভর্তি খাবার নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে আগত মানুষজন হাসিমুখে একে একে গ্রহণ করছেন খাবারের প্যাকেট।
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, ১ জুলাই সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন থেকে দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছেন তারা। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন এ খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া লকডাউন শেষ হয়ে গেলেও সপ্তাহে অন্তত দুই-তিন দিন এ খাবার বিতরণ কর্মসূচি চালিয়ে যাবেন বলে তিনি জানান।
উক্ত খাবার বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ, কায়ছারুল আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবদুল জব্বার, সদস্য শফিউল আলম ও শৈবাল চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied