মাদারীপুরে শিক্ষককে মারধরের ঘটনায় আওয়ামীলীগ নেতা কারাগারে
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী এনামুল হককে শ্রেণীকক্ষে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন দেলোয়ার খাঁন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সামনে শিক্ষক এনামুল হককে এলোপাথাড়ি কিল ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। এরপর এনামুল হককে হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। এ ঘটনায় শিক্ষক কাজী এনামুল হক সন্ধ্যায় দেলোয়ার খাঁনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। রাত ১০টায় তাকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, সদর উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সামনে একটি পুরি সিঙ্গারার দোকান চালান দেলোয়ার খাঁনের মামাতো ভাই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে নিয়মিত বাইরের দোকান থেকে পুরি-সিঙ্গারা খেতে নিষেধ করেন শিক্ষক এনামুল হক। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন দেলোয়ার খান।
মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন দেলোয়ার হঠাৎ শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সামনে শিক্ষক এনামুল হককে এলোপাথাড়ী কিল ঘুষি ও চড়-থাপ্পড় মারে। এরপর এনামুল হককে নানা হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। পরবর্তীতে এ ঘটনায় ভূক্তভোগী ওই শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করে অভিযুক্ত দেলোয়ার খানকে গ্রেফতার করে।
ভূক্তভোগি শিক্ষক এনামুল হক জানান, ‘ক্লাসে ঢুকে সব শিক্ষার্থীদের সামনে আমাকে এলোপাথাড়ি মারধর করেছে। এর চেয়ে মরেও যাওয়াও ভালো ছিল। যদি কোন ভুলও করে থাকি, তাহলে সে আমাকে ডেকে শুনতে পারতো। কিন্তু সেটা না করে ক্ষমতার দাপড়ে আমাকে শারীরিকভাবে আঘাত করলো। আমি তার কঠোর বিচার দাবী করি।’
এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। মঙ্গলবার রাতে আসামিকে গ্রেফতার করে বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করি। এরপরে আদালত যা করেন, তাই হবো। তবে কোন শিক্ষকের শরীরে আঘাত দেয়া চরম বাজে কাজ।’
প্রীতি / প্রীতি
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা