ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে বৃদ্ধা নিহত: আহত- ৪


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ৪:১৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোখনাথপুর ফায়ার স্টেশনের অদূরে মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুরজাহান বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরও চারজন। আহতদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে নূরজাহানসহ ৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে সদর হাসপাতালে নেয়ার পথেমধ্যে নূরজাহান বেগমের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে দর্শনা ফায়ার স্টেশনের অদূরে এদূর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম (৬৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়ীয়া তামালতলাপাড়া মরহুম মুক্তিযোদ্ধা দাউদ আলীর স্ত্রী। আহতরা হলেন, একই গ্রামের মৃত. ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে বাবলু (৪৫), মৃত. শমসের মণ্ডলের স্ত্রী জামেলা খাতুন (৫৫), মৃত. ইসমাইল হোসেনের স্ত্রী গঞ্জেরা বেগম (৫০) ও মৃত. লাল মিয়ার স্ত্রী রিজিয়া বেগম (৬০)। উদ্ধারকারী শাহজামাল উদ্দিন উজ্জল বলেন, আমিসহ দুইজন চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে দর্শনায় যাচ্ছিলাম।

এসময় দর্শনা ফায়ার স্টেশনের একটু আগে একটি মোটরসাইকেল আমাদের ওভারটেক করে চলে যায়। কিছুদূর গেলে সামনে থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকের কোন ক্ষয়ক্ষতি না হলেও ভ্যান চালকসহ ৫ যাত্রী আহত হয়। দর্শনা ফায়ার স্টেশনে খবর দিলে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দর্শনা ফায়ার স্টেশন সুত্রে জানা যায়, সকালে আমাদের স্টেশনের অদূরে মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত অবস্থায় নারীসহ ৫ জনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম জানান, পরিক্ষা-নিরিক্ষার পর নূরজাহানকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

প্রীতি / প্রীতি

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান