ওসি শহিদুল ইসলামের অভিযানে মধুখালীতে ৩০ কেজি গাঁজা সহ তিনজন আটক
ফরিদপুরের মধুখালী থানা পুলিশ ১ ডিসেম্বর রাতে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন।
ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- খাগড়াছড়ি হতে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনে মাদকের একটি বড় চালান যাচ্ছে। সে মোতাবেক মধুখালী পৌর সদরের মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ঢাকা-খুলনা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে ১ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৭) কেবিনে রাখা ট্রাভেল ব্যাগ ও কার্টুনে রাখা মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।
এ সময় বাসের সুপারভাইজার আবু রায়হান(৪৫),পিতা-আবদুর রাজ্জাক,গ্রাম উলুবাড়িয়া,ঝিনাইদহ,বাসের যাত্রী সাজ্জাদ শিকদার(৩৯),পিতা-ছলিম শিকদার,গ্রাম-দিঘল,শালিখা,মাগুরা ও শাহিন(৩৫),পিতা- সামছুদ্দিন,গ্রাম-উলুবাড়িয়া,শৈলকুপা,ঝিনাইদহ কে আটক করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮এর ৩৬(১) টেবিলের ১৯(গ) ধারায় মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃতদের জবানবন্দী অনুযায়ী শালিখা,মাগুরার উজ্জল মোল্যা নামের এক আসামী পলাতক রয়েছে এবং উজ্জল একাধিক মাদক মামলার আসামী বলে ওসি জানান।
প্রীতি / প্রীতি
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত