মাদারীপুরে বিশ্ব এইডস দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
অসমতা দূর করি,এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শেখ হাসিনা মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি অংশ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার এস এম খলিলুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরে আলম, মাদারীপুরের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ। এ ছাড়াও জেলা তথ্য কর্মকর্তা, সহকারী পরিচালক (সমাজসেবা), জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জানায়, ১৯৮৮ সালে গঠন করা হয় আন্তর্জাতিক এইডস সোসাইটি এবং সে বছরই ১ ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসাবে ঘোষণা করা হয়। সেই থেকে এ দিবস পালনের সূচনা হয়। এইডস (অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম) হলো এক ধরনের ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। এ রোগ এইচআইভি নামক ভাইরাসের কারণে হয়ে থাকে।
এইচআইভি এমন একটি ভাইরাস, যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়।তাছাড়া এ ভাইরাসটি রক্তের সাদা কোষ নষ্ট করে দেয়, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে পড়ে। এইচআইভিতে আক্রান্ত হওয়ার চূড়ান্ত পরিণতি হচ্ছে এইডস রোগে আক্রান্ত হওয়া। তবে এইচআইভি ও এইডস কিন্তু একই নয়। এইচআইভি একটি ভাইরাস এবং এইডস একটি অসুস্থতা, যা এইচআইভির কারণে হয়ে থাকে। এ সময় এইডস সম্পর্কে সকলকে সচেতনতা বাড়ানোর পরামর্শও সভা থেকে দেওয়া হয়।
প্রীতি / প্রীতি
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা