উলিপুরে লাউ শাক চাষে দ্বিগুণ লাভ
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিভিন্ন এলাকায় লাউ শাক চাষ করে দ্বিগুণ লাভ করছেন লাউ শাক চাষিরা। সারা বছর বাজারে লাউ শাকের চাহিদা থাকায় লাউ শাক চাষের প্রতি বেশি আগ্রহ বেড়েছে লাউ শাক চাষিদের।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় উঁচু উঁচু পতিত জমি কংবা আবাদি জমিতে লাউ শাক চাষ করে দ্বিগুন লাভ করছেন লাউ শাক চাষিরা। তারা একই জমিতে লাউ শাক এবং লাল শাক চাষ করে মাত্র ৩০ দিনের মধ্যে বাজারে বিক্রি করে দ্বিগুণ টাকা লাভ করছেন লাউ শাক চাষিরা। তারা বলেন অল্প খরচে এবং অল্প সময়ে দ্বিগুণ টাকা লাভ করা যায় লাউ শাক চাষ করে। বাজারে সারা বছরই বাজারে লাউ শাকের চাহিদা থাকে।
বিভিন্ন এলাকা গুলোর মধ্যে উপজেলার রাজারাম ক্ষেত্র, পাতিলাপুরি, টাপুরকুটি, দলদলিয়া, থেতরাই, সাতদরগাহ, তবকপুর, নাগড়াকুরা, গুনাইগাছ ও বজরা সহ আরও অনেক এলাকায় দেখা যায় লাউ শাকের বাম্পার ফলন হয়েছে। তারা লাউ শাক বাজার জাত করতে লাউ শাক উঠাতে ব্যাস্ত সময় পার করছেন। তারা বলেন বাজারে লাউ শাকের এতই চাহিদা বাজারে উঠানোর সাথে সাথেই ক্রেতারা কিনে শেষ করে দেয়। তারা বলেন একই জমিতে ৩ থেকে ৪ বার পর্যন্ত অল্প খরচে লাউ শাক চাষ করা সম্ভব।
উপজেলার মাগুরা খামার গ্রামের লাউ শাক চাষি মোজাহারুল ইসলাম বলেন, আমি প্রায় ১৫ শতক জমিতে একই সংগে লাউ শাক ও লাল শাক চাষ করেছি। এ পর্যন্ত আমার খরচ হয়েছে মাত্র ২ হাজার টাকা। আমি লাউ শাক পাইকারের নিকট বিক্রি করেছি ৭ হাজার টাকা। লাউ শাক বিক্রি করেছি ২৫ শত টাকা। সর্বমোট শাক বিক্রি করেছি ৯ হাজার ৫ শত টাকা। লাভ হয়েছে মাত্র ৩০ দিনে ৭ হাজার ৫ শত টাকা।
লাউ শাক ক্রয় করা পাইকার মাজেদুল ইসলাম বলেন, আমি উপজেলার অনন্তপুর থেকে এখানে লাউ শাক ক্রয় করতে এসেছি। আমি প্রায় ৭ হাজার টাকার লাউ শাক ক্রয় করেছি। এগুলো উপজেলার বিভিন্ন গ্রামীণ বাজার গুলোতে বিক্রি করব। উক্ত লাউ শাক বাজারে বিক্রি করে লাভ হবে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। তিনি বলেন একই জমিতে ৩ থেকে ৪ বার পর্যন্ত লাউ শাক চাষ করা যায়। অনেক লাভবান ও হওয়া যায় বলে জানান তিনি।
এ বিষয়ে উপ-সহকারী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ভালো জাতের লাউ শাক চাষে অনেক লাভবান হওয়া যায়। কারণ লাউ শাক চাষে খরচ কম আবার একই জমিতে ৩ থেকে ৪ বার পর্যন্ত লাউ শাক চাষ করা যায়। যা খরচের থেকে দ্বিগুন লাভ করা সম্ভব বলে জানান তিনি।
এমএসএম / প্রীতি
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied