ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বরিশাল অঞ্চলের গণিত অলিম্পিয়াডের প্রথম ববি শিক্ষার্থী আরিফ


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ১:৩৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে  ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চল পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল দিনব্যাপী এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

বরিশাল অঞ্চলের ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াডের এ পর্বে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)  গণিত বিভাগের শিক্ষার্থী মো. সাইদুর রহমান আরিফ । এছাড়াও বিশ্ববিদ্যালয়টির একই বিভাগের আরও তিনজন শিক্ষার্থী সেরা ১০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন ৷ 
 
এ উপলক্ষে গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের জীবনান্দদাস কনফারেন্স হলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক এবং ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চলের আহবায়ক চিন্ময়ী পোদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শওকত আলী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আব্দুল হাকিম খান। 

প্রসঙ্গত, এ অলিম্পিয়াডের সেরা ১০ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় এবং পরবর্তীতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন।

প্রীতি / প্রীতি

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ