ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

হোমনায় কনস্টেবলকে সুসজ্জিত গাড়িবহর দিয়ে বাড়িতে পৌছে দিলেন ওসি  


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ২:২৩

কুমিল্লার হোমনায় পুলিশ কনস্টেবল মো.আমির হোসেন পুলিশ বাহিনীতে ৪০ বছর সততা ও সুনামের সঙ্গে চাকরি করায় গাড়িবহরে ফুল দিয়ে সাজিয়ে তাতে চড়িয়ে বিদায় দিলেন হোমনা থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাইফুল ইসলাম।

শুক্রবার বিকাল ৩ টায় থানা চত্বর থেকে ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের ব্যবহৃত সরকারী গাড়িটি ফুল দিয়ে সুসজ্জিত করে সাঁজিয়ে এবং বিদায়ী কনস্টেবল মো.আমির হোসেন কে বিভিন্ন রকমের উপহার সামগ্রী দিয়ে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। কনস্টেবল মো. আমির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ এলাকায়। 

এসময় উপস্থিত ছিলেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সহ থানার সব কর্মকর্তা। 

বিদায়ী কনস্টেবল মো. আমির হোসেন বলেন, আমার ৪০ বছরের চাকরি জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর নেই। থানার ওসি মহোদয়ের গাড়ি বহরে ফুল দিয়ে সুসজ্জিত করে বিদায় জানানো হয়েছে আমাকে। এতে আমি আন্তরিকভাবে সন্তুষ্ট। আমি ওসি সাহেবের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিটি পুলিশ সদস্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশ ও জণগনের সেবায় নিয়োজিত থেকে চাকরি শেষ করেন। পুলিশ কনস্টেবল আমির হোসেন একজন দেশ প্রেমিক মানুষ ছিলেন দেশের প্রতি বাংলাদেশ পুলিশের প্রতি তার অবদানকে স্বীকার করি এবং তার কর্মকে স্যালুট করি। তার অবসর জীবন সুন্দর হোক এই প্রত্যাশা রাখি। আমি যতদিন এ থানায় আছি ততদিনও এরকম বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায় জানানো হবে।

 

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ