তাড়াশে কমিউনিটি ক্লিনিকে সন্ত্রাসী হামলা
সিরাজগঞ্জের তাড়াশে কমিউনিটি ক্লিনিকে সন্ত্রাসী হামলায় সরকারি সম্পদ বিনষ্টসহ সিএইচসিপিকে মেরে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপাড়া নামক কমিউনিটি ক্লিনিকে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এনামুল হককে মেরে আহত করায় আব্দুর রউফের ছেলে রুবেল হোসেন, সামাউনের ছেলে মিলন, আতার আলীর ছেলে রাসেল এবং আব্দুল বারিকের ছেলে হাসিনুরসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে তাড়াশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এনামুল হক যথানিয়মে ক্লিনিকে গিয়ে অফিস খুলতেই এই সন্ত্রাসী দল তাকে ওষুধ দেয়ার জন্য বলে। তিনি তাদের বলেন অফিসের কাগজপত্রগুলো ঠিক করে ওষুধ দিচ্ছি। তখনই সন্ত্রাসী দল তাকে গালিগালাজ করতে থাকে। অবস্থা খারাপ দেখে তিনি তাড়াতাড়ি ওষুধ দিয়ে বিদায় করেন। পরে তিনি অফিসের কাজ সেরে রোগীদের ওষুধ দিতে থাকেন। প্রায় ৩০ মিনিট পর ওই সন্ত্রাসী দল আবারো ক্লিনিকে প্রবেশ করে আমাকে ঘিরে ফেলে। তারপর গালিগালাজ করতে থাকে এবং আমাকে হুমকি-ধমকি দিতে থাকে। আমি তাদের বলি সরকারি অফিসের মধ্যে আপনাদের এটা করা ঠিক হচ্ছে না। এ কথা বলতেই তারা আামকে এলোপাতাড়ি মারতে থাকে। রোগীরা আমাকে রক্ষা করেন। পরে দেখী অফিসের সরকারি সম্পদ অনেক কিছুই পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, তাড়াশে স্বাস্থ্যসেবায় জড়িতদের ওপর কেন বারবার সন্ত্রাসী হামলা করছে তা ভেবে দেখা দরকার। সরকারি দফতরে ঢুকে সন্ত্রাসী হামলা করায় আমরা এর শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ
মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ
বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক এক
পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক
সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২
মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ
নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র
রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়
হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসের তালের পিঠার স্বাদ
ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার
টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ